Sale!

    পোড়াবাড়ির সংলাপ

    Original price was: ₹375.00.Current price is: ₹338.00.

    ইতিহাস তো শুধু পুরোনো পুঁথির জীর্ণ পাতা নয়, সে যে বেঁচে থাকে মানুষের স্মৃতিতে, কালের সাক্ষী পোড়া ইটে আর ক্ষতবিক্ষত দেওয়ালে, সে স্পন্দিত হয় রক্তমাখা প্রতিটি সোনালি ও বেদনাবিধুর সময়ে। বর্বরতার আগুনে পুড়িয়ে দেওয়া যায় বহুতল অট্টালিকা, কিন্তু একটি জাতির অবিনশ্বর চেতনা আর তার আঁচকে, কোনোদিন মুছে ফেলার সাধ্য কি কারোর আছে?

    ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে তরুণ গবেষক অনির্বাণ প্রবেশ করে ধানমন্ডি ৩২-এর পোড়া ধ্বংসস্তূপে। তার কাছে এটি শুধু একটি বাড়ি নয়; একটি জাতির জন্ম, স্বপ্ন, সংগ্রাম ও স্মৃতির প্রতীক। হঠাৎ এক অদৃশ্য কণ্ঠ তাকে প্রশ্ন করে “তুমি কি ইতিহাস জানতে এসেছ, নাকি বিচার করতে এসেছ?” সেই প্রশ্ন থেকেই শুরু হয় অনির্বাণের আলোকিক অভিযান।

    সে কথা বলে ভগ্ন দেয়ালের সঙ্গে, পোড়া বইয়ের সঙ্গে, ইতিহাসের স্মৃতির সঙ্গে। তার সামনে জীবন্ত হয়ে ওঠেন রবীন্দ্রনাথ, নজরুল, মার্টিন লুথার কিং জুনিয়র, নেতাজি, ফিদেল কাস্ত্রো, ইয়াসের আরাফাত, বার্ট্রান্ড রাসেল, জয়নুল আবেদিন এবং বঙ্গবন্ধুর সংগ্রামের প্রতিধ্বনি। সে প্রত্যক্ষ করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বপ্ন, বিশ্বাসঘাতকতা, প্রেম, মৃত্যু ও ক্ষমতার নির্মম বাস্তবতা।

    ‘ধানমন্ডি ৩২ পোড়াবাড়ির সংলাপ’ কোনো রাজনৈতিক প্রচারপত্র নয়; এটি ইতিহাস, স্মৃতি ও আত্মপরিচয়ের এক গভীর সাহিত্যিক অনুসন্ধান। কারণ মানুষ ও ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাসের স্মৃতি একদিন ফিরে এসে প্রশ্ন করে “তোমরা আমাদের কাছ থেকে কী শিখলে?”

    Description

    এফ এম শাহীন বাংলাদেশের এক বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। তাঁর কলমের ছোঁয়ায় সাহিত্য, সাংবাদিকতা, চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক আন্দোলনের মেলবন্ধন ঘটেছে। নড়াইল জেলার নবগঙ্গা বিধৌত কালিয়া উপজেলার হাড়িটানা গ্রামে তাঁর জন্ম।

    একটি অসাম্প্রদায়িক, মানবিক ও মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত বাংলাদেশ বিনির্মাণে তিনি আজীবন ব্রতী এক নিবেদিতপ্রাণ। শিল্প ও সংস্কৃতির আলোয় স্নাত হয়ে তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিচ্ছেন। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে যে ঐতিহাসিক গণজাগরণ মঞ্চ সৃষ্টি হয়েছিল, তিনি ছিলেন সেই তারুণ্যদীপ্ত আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। ধর্মান্ধতা, জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প রুখতে তিনি গড়ে তুলেছেন সাংস্কৃতিক প্রতিরোধ। তাঁরই হাত ধরে জন্ম নিয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের অগ্রভাগের সংগঠন ‘গৌরব ’৭১’।

    বর্তমানে তিনি জাগরণ টিভি-এর প্রধান সম্পাদক এবং বাংলাদেশের প্রথমসারির অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা ২৪ ডটনেটের উপদেষ্টা সম্পাদক হিসেবে কর্মরত। গল্পকার, পরিচালক ও প্রযোজক হিসেবে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাইক’ ২০২৩ সালে ঢাকায় মুক্তি পায়। চলচ্চিত্রটি দেশে-বিদেশে প্রশংসিত হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।

    Facebook Comments Box

    আমি ইমেল-এ খবরাখবর পেতে আগ্রহী

    Additional information

    Weight200 g

    Reviews

    There are no reviews yet.

    Only logged in customers who have purchased this product may leave a review.

    You may also like…