নানা রবীন্দ্রনাথ
Original price was: ₹500.00.₹450.00Current price is: ₹450.00.
এই সংকলন সম্বন্ধে দু’কথা
হিমালয়ের পর্বতগাত্রে যখন নানা দিক থেকে আলো এসে পড়ে, তখন সব মিলিয়ে তার যে রূপ, অনন্ত কাল ধরে তা আমাদের মোহিত করে চলেছে। সে রূপ বারবার দেখেও পুরোনো হয় না। একই ভাবে বঙ্গ সংস্কৃতির পুরোধাপুরুষ রবীন্দ্রনাথের সাহিত্য ও শিল্পকৃতি, অপরূপ সঙ্গীতভান্ডার, জীবনদর্শন ও স্বদেশভাবনা নিয়ে একাধিক গবেষণামূলক জীবনীগ্রন্থ, অযুত নিযুত বিশ্লেষণ, ব্যাখ্যা, আলোচনার পরেও কবিজীবনের আলোচক ও লেখকদের কাছে নানান দৃষ্টিকোণ থেকে বিষয়গুলিকে দেখার ও তা নিয়ে লেখার প্রণোদনা আজও বহমান। অনুসন্ধিৎসু পাঠকের কাছে সেগুলি পাঠের আগ্রহও কম নয়। এই দু’টিই বর্তমান সংকলন গ্রন্থ প্রকাশের প্রেরণা। পাঁচটি বিষয়ভিত্তিক বিভাগে বিন্যস্ত এই গ্রন্থ এক মহাজীবনের নানান তথ্য ও ঘটনার বর্ণনা ও বিশ্লেষণে বর্ণময়।
রবিচক্র ও তার লেখকগোষ্ঠী
সংগঠন ‘রবিচক্র’ ডানা মেলেছিল বছর কয়েক আগে বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে উপজীব্য করে। মাসান্তের নিয়মিত আসরে বিদগ্ধ বাগ্মী ও বক্তাদের আলোচনায়, বিশিষ্ট শিল্পীদের সঙ্গীত ও আবৃত্তি পরিবেশনায়, স্বরচিত গল্প ও কবিতাপাঠে, শ্রুতিতে ও মঞ্চাভিনয়ে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের নিবিড় চর্চায় নিষ্ঠাবান থেকেছে ‘রবিচক্র’ একাদিক্রমে অদ্যাবধি প্রায় পঁয়ষট্টিটি আসরের পরিসরে, সমাজমাধ্যমের আঙিনায়। সংগঠনের সর্বশেষ ব্যাপ্তি ঘটেছে ‘রবিচক্র আন্তর্জালিক পত্রিকা’র মধ্যে দিয়ে, যার প্রথম প্রকাশ ১৪৩১ সনের ১লা বৈশাখ (ইংরেজি ২০২৪ সালের ১৫ই এপ্রিল)। এই পরিসরকে কেন্দ্র করে সন্নিবেশ ঘটেছে কিছু বিদগ্ধ লেখকের, যাঁরা হয়তো আভিধানিক অর্থে তেমন খ্যাতিমান বা পরিচিত নন, কিন্তু বৈদগ্ধ্যে, ভাবনায় ও কলমের মুন্সিয়ানায় যথেষ্ট কুশলী। এই রকম কতিপয় লেখকের রবীন্দ্রনাথ সম্পর্কিত কিছু বাছাই রচনার সংকলন এই গ্রন্থ।
https://robichakro.com
Description
রবিচক্র নির্বাচিত প্রবন্ধমালা
নানা রবীন্দ্রনাথ
সূচিপত্র
রবীন্দ্রনাথের গানের ভুবন:
o রবীন্দ্রনাথের সুরসৃষ্টি – একটি প্রশ্ন : হিমাদ্রিকুমার দাশগুপ্ত
o গায়ক রবীন্দ্রনাথ এবং তাঁর সংরক্ষিত কন্ঠ : সোমেন দে
o তব জয়সঙ্গীত ধ্বনিছে : চন্দ্রনাথ ভট্টাচার্য্য
o ‘নিজের সুর দেওয়া গান’ : কৃষ্ণেন্দু সেনগুপ্ত
o ও জোনাকি কি সুখে ঐ ডানা দুটি মেলেছ – একটি ব্যতিক্রমী সৃষ্টি : গৌতম কুমার নাগ
o কবে কখন কোন বর্ষার গান : সোমেন দে
o গীতাঞ্জলি – উন্মেষ পর্ব : চন্দ্রনাথ ভট্টাচার্য্য
o রবীন্দ্রনাথের গানের “অধরা মাধুরী”: আবু সাঈদ ফিরোজ
o আকাশে আকাশে… – গৌতম কুমার নাগ
রবীন্দ্রনাথ ও ব্যক্তিসম্পর্ক:
o রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র – সম্পর্কের বিবর্তন : হিমাদ্রি কুমার দাশগুপ্ত
o চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ – রবীন্দ্রনাথের ‘বড়ো ইংরেজ’ : হিমাদ্রিকুমার দাশগুপ্ত
o প্রতিপক্ষের নাম রবীন্দ্রনাথ : সোমেন দে
o রবীন্দ্রনাথ-গীতাঞ্জলি–ইয়েট্স্ – কোলাহল তো বারণ হল : হিমাদ্রিকুমার দাশগুপ্ত
রবীন্দ্র-দর্শন:
o ‘রাজা’ ও ‘রক্তকরবী’ – আলোকাভিসারী মানুষের মুক্তির অভিন্ন তপস্যা : পল্লব গঙ্গোপাধ্যায়
o রবীন্দ্রনাথের ঈশ্বর : আবু সাঈদ ফিরোজ
o আমারই চেতনার রঙে পান্না হল সবুজ : হিমাদ্রিকুমার দাশগুপ্ত
রবীন্দ্রনাথ ও স্বদেশ:
o হন্যমান স্বদেশ ও একজন কবি : শিবাংশু দে
o নিখিলেশ – তাঁর হৃদয়ের প্রতিবেশী : হিমাদ্রিকুমার দাশগুপ্ত
o রবি ঠাকুরের জমিদারি বনাম আসমানদারি : সোমেন দে
নানা রঙের রবীন্দ্রনাথ:
o দিনান্তবেলার রক্তিম মরীচিকা : সোমেন দে
o রবীন্দ্র নাটকে নারী : অপূর্ব দে
o সাহিত্য-সচিবের আলাপনে অন্তরঙ্গ রবীন্দ্রনাথ : তন্ময় বন্দ্যোপাধ্যায়
o মহারাজ একী সাজে… : সোমেন দে
o রবীন্দ্রনাথের জীবনের শেষ বছর: সুজয় কর্মকার
Additional information
| Weight | 220 g |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.
You may also like…
- Sale!
- Hard Cover, Parampara, Short Story, Sourav Books, সৌরভ হাওলাদার
রোবট
- Original price was: ₹350.00.₹315.00Current price is: ₹315.00.
- Add to cart

Reviews
There are no reviews yet.